পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে রাজ্যে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের সাবেক এক নেতার বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং কাজ শুরু করার প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অমিত শাহ তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দের পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। তিনি অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করতে দীর্ঘ সময় ধরে মুঘল, ইংরেজ ও কংগ্রেসের পাশাপাশি মমতা ব্যানার্জিও প্রচেষ্টা চালিয়েছিলেন। তাঁর দাবি, ২০১৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন, অথচ মমতা তাঁর দলের সাবেক বিধায়ককে দিয়ে বাবরি মসজিদ বানানোর পরিকল্পনা করছেন।
অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার গঠিত হলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে এবং কাউকে এই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া তিনি দাবি করেন যে, মোদি সরকার সার্জিক্যাল স্ট্রাইক ও ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, যা আগের সরকারগুলো করতে ব্যর্থ হয়েছিল।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন