দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের নেতারা বৈঠকে বসছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরির লক্ষে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তেল আবিবের সঙ্গে এমন কোনো পরিকল্পিত বৈঠক বা যোগাযোগের বিষয়ে লেবানন সরকার ‘অবগত নয়’ বলে দাবি করেছে।
লেবাননের একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কোনো বৈঠকের বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো মাধ্যম থেকে কোনো তথ্য পাননি। ট্রাম্প তাঁর পোস্টে দুই দেশের নেতাদের দীর্ঘ সময় পর কথা বলার বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বৈরুতের পক্ষ থেকে একে নাকচ করে দেওয়া হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে লেবাননও ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের লড়াই শুরু হওয়ার পর দখলদার বাহিনীর হামলায় দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরির চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন