সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার অনুষ্ঠিত এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছালে তাঁদের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর আগে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর শাহবাজ শরিফ এই সফরে বের হলেন। সৌদি আরব ছাড়াও এই সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্ক সফর করবেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বর্তমান ‘আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা এবং আঞ্চলিক দেশগুলোর ভূমিকা এই আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন