বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা মেনে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানায়, বর্তমান এই পরিস্থিতিকে ‘অস্থায়ী’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সামরিক জাহাজ বা বাহন এই প্রণালি দিয়ে চলাচলের অধিকার পাবে না। তিনি আরও সতর্ক করেছেন যে, লেবাননের পরিস্থিতির কোনো নেতিবাচক পরিবর্তন ঘটলে ইরান আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনে আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই আলোচনার বিষয়ে অবগত ইরানি কর্মকর্তারা আলোচনার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
আগামীকাল রোববার (১৯ এপ্রিল) উভয় দেশের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালিসহ অন্যান্য কৌশলগত ইস্যুতে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন