ঢাকা নিউজ

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করল ইরান

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে ইরান স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনোভাবেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এমন কোনো সম্ভাবনা তেহরান কখনো বিবেচনায় নেয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাগাই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করার প্রশ্নই আসে না। তিনি বিষয়টিকে দেশের ভূমির মতোই গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে অভিহিত করেন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর চাউর হয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি এই সম্ভাবনাটি সরাসরি নাকচ করে দেননি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে রাজি হয়েছে। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরেনিয়াম মজুতের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানকে ২ হাজার কোটি ডলার দেওয়ার একটি চুক্তির কথা ভাবছে।

বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।---

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করল ইরান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে ইরান স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনোভাবেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এমন কোনো সম্ভাবনা তেহরান কখনো বিবেচনায় নেয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাগাই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করার প্রশ্নই আসে না। তিনি বিষয়টিকে দেশের ভূমির মতোই গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে অভিহিত করেন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর চাউর হয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি এই সম্ভাবনাটি সরাসরি নাকচ করে দেননি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে রাজি হয়েছে। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরেনিয়াম মজুতের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানকে ২ হাজার কোটি ডলার দেওয়ার একটি চুক্তির কথা ভাবছে।

বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।---

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ