ঢাকা নিউজ

মেরামত শেষে মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি এটি দুটি ডেস্ট্রয়ারসহ সুয়েজ খাল অতিক্রম করে বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। এর লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে মেরামতের জন্য এটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ধরে মানবেতর অবস্থায় দিন কাটিয়েছেন।

মেরামত শেষে লোহিত সাগরে ফেরার মাধ্যমে এই রণতরীটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি সপ্তাহেই জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইলফলক স্পর্শ করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মেরামত শেষে মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি এটি দুটি ডেস্ট্রয়ারসহ সুয়েজ খাল অতিক্রম করে বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। এর লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে মেরামতের জন্য এটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ধরে মানবেতর অবস্থায় দিন কাটিয়েছেন।

মেরামত শেষে লোহিত সাগরে ফেরার মাধ্যমে এই রণতরীটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি সপ্তাহেই জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইলফলক স্পর্শ করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ