দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে মন্ত্রী সরকারের এই বিশেষ পরিকল্পনার কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক সুরক্ষার অভাবে অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। অনেক মেধাবী ও প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে এসে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তাদের একটি সম্মানজনক ও নিরাপদ জীবনযাপনের সুযোগ করে দিতেই সরকার কাজ করছে।
জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করছে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই পেশাজীবীদের জন্য মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে তথ্যমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন