সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সাথে হযরত শাহজালাল (র.)-এর মাজারের কোনো সিদ্ধান্তের বা ইস্যুর কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনার সূত্র ধরে বলেন, সিলেটের ডিসিকে বদলি করার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাজারের সার্বিক বিষয়ে নেওয়া কিছু প্রশাসনিক পদক্ষেপের সাথে একে মেলানোর চেষ্টা করছেন। তবে একটি ঘটনা আরেকটি ঘটনার পরে ঘটেছে বলেই দুটির মধ্যে জোর করে সম্পর্ক খোঁজা একেবারেই ঠিক নয়। সরকারের যেকোনো প্রশাসনিক বদলি বা সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের অনুমান বা ব্যক্তিগত ধারণার ওপর নির্ভর না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যকে সামনে রাখা উচিত।
তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় বা প্রশাসনিক কিছু অভ্যন্তরীণ বিষয় সব সময় বিস্তারিতভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এই কারণে নানা ধরনের অনুমান তৈরি হলেও দিনশেষে সরকারের দেওয়া দাপ্তরিক বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা উচিত। একই সাথে মাজারের দানের অর্থের হিসাবের স্বচ্ছতার বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্পষ্ট করেন যে, দানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের আপত্তি থাকবে না।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন