ঢাকা নিউজ

কোচিং বাণিজ্য নির্মূলে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন নীতিমালা চিহ্নিত করা হয়েছে, যার পাইলটিং খুব শিগগিরই শুরু হবে।

ববি হাজ্জাজ বলেন, কোচিং আমাদের সমাজে একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে প্রাথমিক বৃত্তি সংক্রান্ত কোচিং নিয়ে এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করার পরিকল্পনা সরকারের রয়েছে।

শিক্ষার্থীদের পাঠ্যক্রমে উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী বছরগুলোতে সঠিক সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকার 'দৃষ্টিনন্দন প্রজেক্ট' এবং 'পিডিপি ফাইভ'-এর মতো বড় প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি ও আধুনিকায়নের কাজ করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কোচিং বাণিজ্য নির্মূলে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশের শিক্ষাব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন নীতিমালা চিহ্নিত করা হয়েছে, যার পাইলটিং খুব শিগগিরই শুরু হবে।

ববি হাজ্জাজ বলেন, কোচিং আমাদের সমাজে একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে প্রাথমিক বৃত্তি সংক্রান্ত কোচিং নিয়ে এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করার পরিকল্পনা সরকারের রয়েছে।

শিক্ষার্থীদের পাঠ্যক্রমে উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী বছরগুলোতে সঠিক সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকার 'দৃষ্টিনন্দন প্রজেক্ট' এবং 'পিডিপি ফাইভ'-এর মতো বড় প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি ও আধুনিকায়নের কাজ করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ