সিলেটের সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। শুক্রবার রাতে জেলার গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলার সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিজিবির বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এই অভিযানে অংশ নেয়। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বিভিন্ন চোরাচালানকৃত পণ্য।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশাল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন