যুক্তরাষ্ট্রের সাথে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘মাঠে জয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, ইরান এখনো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, শত্রু পক্ষ তাদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরান যদি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে থাকে, তবে তা কেবল অপর পক্ষ তাদের শর্তগুলো মেনে নেওয়ার কারণেই সম্ভব হয়েছে।
তিনি আরও যোগ করেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করাই ইরানের মূল লক্ষ্য এবং বর্তমান প্রেক্ষাপটে আলোচনা বা নেগোশিয়েশন হচ্ছে সংগ্রামেরই একটি অবিচ্ছেদ্য অংশ। মূলত নিজস্ব শর্ত পূরণ হওয়ায় এবং কৌশলগত বিজয় অর্জিত হওয়ায় তারা এই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন বলে স্পিকার দাবি করেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন