ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি প্রতীকীভাবে দেওয়ার সিদ্ধান্তে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। শনিবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বে এমন একজন নেতা আছেন যিনি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য নিজের দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
মাচাদো জানান, গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সম্মাননা তার হাতে তুলে দেন। এর ঠিক দুই সপ্তাহ আগেই ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী কারাকাসে অভিযান চালিয়ে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরো বর্তমানে নিউইয়র্কে মাদক সংক্রান্ত অভিযোগে কারাবন্দি রয়েছেন।
সংবাদ সম্মেলনে মাচাদো উল্লেখ করেন, ভেনেজুয়েলার জনগণ ট্রাম্পের এই সামরিক অভিযানের কথা চিরকাল মনে রাখবে। এ কারণেই তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, মেডেলটি উপহার হিসেবে দেওয়ার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই।
আগামী দিনের পরিকল্পনা নিয়ে মাচাদো জানান, ওয়াশিংটনের সাথে সমন্বয় করে তিনি খুব শীঘ্রই ভেনেজুয়েলায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মাদ্রিদে অবস্থানরত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গত ২৭ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে একটি স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে সবাইকে দেশে ফেরার জন্য প্রস্তুত থাকতে হবে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার বিরোধী দলগুলো বর্তমানে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। যদিও ২০২৪ সালের নির্বাচনে মাচাদোকে নিষিদ্ধ করা হয়েছিল এবং মাদুরো পুনর্নির্বাচিত হন, যা বিরোধীরা কারচুপি হিসেবে দাবি করে আসছে। তবে আগামী নির্বাচনে মাচাদো নিজে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেননি।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন