ঢাকা নিউজ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তথ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশে গণমাধ্যমের বিদ্যমান স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং সবাইকে সঙ্গে নিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশের অগ্রযাত্রায় সামিল হতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও শিল্পসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রদান করা হয়। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিজয়ীদের হাতে এই আন্তর্জাতিক পদক তুলে দেন।

এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম। এছাড়া কৃষিতে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে কথা সাহিত্যিক রাহিতুল ইসলাম এবং সাংবাদিকতায় একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শফিক আহমেদসহ আরও অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক লাভ করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে এই ধরনের সম্মাননা আয়োজনের প্রশংসা করেন। তিনি মনে করেন, গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে সমাজে সুস্থ ধারার কাজের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীল উদ্যোগ আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশে গণমাধ্যমের বিদ্যমান স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং সবাইকে সঙ্গে নিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশের অগ্রযাত্রায় সামিল হতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও শিল্পসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রদান করা হয়। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিজয়ীদের হাতে এই আন্তর্জাতিক পদক তুলে দেন।

এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম। এছাড়া কৃষিতে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে কথা সাহিত্যিক রাহিতুল ইসলাম এবং সাংবাদিকতায় একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শফিক আহমেদসহ আরও অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক লাভ করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে এই ধরনের সম্মাননা আয়োজনের প্রশংসা করেন। তিনি মনে করেন, গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে সমাজে সুস্থ ধারার কাজের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীল উদ্যোগ আরও বৃদ্ধি পাবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ