সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আজ রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিউবো জানায়, ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের সুবিধার্থে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঠানটুলা ও বিমানবন্দর ফিডারের আওতাধীন নিচের এলাকাগুলো এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে:
পাঠানটুলা ফিডার: পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট এবং এর আশপাশের এলাকা।
বিমানবন্দর ফিডার: সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং এর সংলগ্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য বিউবো আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন