মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজনগরে মেহের আলী নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও জায়গা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন মাহমুদ হাসান নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগগুলো লিখিতভাবে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে মাহমুদ হাসান দাবি করেন, স্থানীয় ইউপি সদস্য মেহের আলীর বিভিন্ন অনিয়ম ও অপকর্মে বাধা দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং এর জেরে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে জনৈক ডিভোর্সপ্রাপ্ত নারীকে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করিয়ে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
ভুক্তভোগী মাহমুদ হাসান আরও অভিযোগ করেন যে, তাকে ভয়ভীতি দেখানোর জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী ব্যবহার করা হচ্ছে এবং তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছে। এর ফলে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতির প্রতিকার চেয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন