ঢাকা নিউজ

গভীর রাতেও গুলশান কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পর গভীর রাতেও রাজাধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

রাত ২টা ৫৫ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সাথে কার্যালয়ে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নিয়েছিলেন। সেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বর্তমানে দলীয় ও দাপ্তরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

গভীর রাতেও গুলশান কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পর গভীর রাতেও রাজাধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

রাত ২টা ৫৫ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সাথে কার্যালয়ে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নিয়েছিলেন। সেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বর্তমানে দলীয় ও দাপ্তরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ