দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (২০ এপ্রিল) দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় তিনি এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা করবেন।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণার পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার আয়তন বাড়িয়ে ২১টি ওয়ার্ডে উন্নীত করে সিটি করপোরেশন করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করলেও দীর্ঘ ২০ বছর পর বর্তমান সরকারের আমলে তা বাস্তবায়িত হতে যাচ্ছে।
উল্লেখ্য যে, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সচিব সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই জনপদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। একই সফরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আরও বেশ কিছু উন্নয়ন প্রস্তাবনা অনুমোদনের বিষয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন