বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী বর্তমানে নিরাপদে সৌদি আরবে অবস্থান করছেন। রোববার হজ পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে ৪১৬ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন যাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইট পরিচালনা করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এ বছর মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারিত আছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রা চলবে আগামী ২১ মে পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। এ বছর মোট ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন