ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন যে, তার নৌবাহিনী তাদের হরমুজ প্রণালিতে ‘নতুন তিক্ত এক পরাজয়’ উপহার দিতে প্রস্তুত। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি প্রদান করেন। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছিলেন যে, যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।
ইরানি শীর্ষ নেতাদের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রশংসা করে চলমান সংকট দ্রুত কেটে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ট্রাম্প আশাবাদী হলেও এখন পর্যন্ত দুপক্ষের আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
অন্যদিকে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরাইলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে দেশটির সামরিক ও রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তজনা ও আলোচনার স্থবিরতার মধ্যে দুই দেশের পক্ষ থেকেই পাল্টা হুঁশিয়ারি ও যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন