ঢাকা নিউজ

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও বীরত্বের সাথে দেশ রক্ষার প্রত্যয় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও বক্তব্যকে বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। শনিবার তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে অনেক কথা বলা হলেও সেগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ, তা নির্ধারণ করার দায়িত্ব সে দেশের জনগণের।

সাঈদ খাতিবজাদেহ ওয়াশিংটনের চাপের মুখে ইরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানান, একটি প্রাচীন সভ্যতা হিসেবে ইরান বীরত্বের সাথে দেশ রক্ষা করবে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতাকে ইরান হুমকির মুখে ফেলছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগও তিনি সরাসরি উড়িয়ে দেন। তার মতে, একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবৈধ অবরোধ চাপিয়ে দিচ্ছে, অন্যদিকে ইরান সদিচ্ছা নিয়ে এই প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সময় ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিল। তবে এর জন্য ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সাথে পূর্ব সমন্বয় থাকা বাধ্যতামূলক। এই নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাগুলোকে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং কোনো ধরনের উসকানিতে তারা পিছু হটবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও বীরত্বের সাথে দেশ রক্ষার প্রত্যয় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও বক্তব্যকে বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। শনিবার তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে অনেক কথা বলা হলেও সেগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ, তা নির্ধারণ করার দায়িত্ব সে দেশের জনগণের।

সাঈদ খাতিবজাদেহ ওয়াশিংটনের চাপের মুখে ইরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানান, একটি প্রাচীন সভ্যতা হিসেবে ইরান বীরত্বের সাথে দেশ রক্ষা করবে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতাকে ইরান হুমকির মুখে ফেলছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগও তিনি সরাসরি উড়িয়ে দেন। তার মতে, একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবৈধ অবরোধ চাপিয়ে দিচ্ছে, অন্যদিকে ইরান সদিচ্ছা নিয়ে এই প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সময় ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিল। তবে এর জন্য ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সাথে পূর্ব সমন্বয় থাকা বাধ্যতামূলক। এই নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাগুলোকে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং কোনো ধরনের উসকানিতে তারা পিছু হটবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ