যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের চেয়েও বর্তমানে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত করছে ইরান। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি এই দাবি করেছেন। তিনি জানান, যুদ্ধবিরতির এই সময়ে সামরিক সরঞ্জাম পুনর্নির্মাণ ও আধুনিকায়নের গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণ কাজের ভিডিও পোস্ট করে জেনারেল মুসাভি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুনরায় সচল করার কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। তিনি আরও দাবি করেন, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে সামান্য পরিমাণে গোলাবারুদ নিয়ে আসতে বাধ্য হচ্ছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকান ও ইসরায়েলি শত্রুদের আগ্রাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে আইআরজিসির এই কমান্ডার বলেন, যুদ্ধের এই ধাপেও তারা পরাজিত হয়েছে। জেনারেল মুসাভির মতে, শত্রুরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি হারিয়েছে এবং লেবাননসহ পুরো অঞ্চলেও তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। তেহরান এখন তাদের সামরিক সক্ষমতা আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন