ঢাকা নিউজ

জ্বালানি সংকট না থাকলে পাম্পে কেন দীর্ঘ লাইন: সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

ছবি : সংগৃহীত

জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি প্রশ্ন তোলেন, যদি দেশে জ্বালানির কোনো সংকটই না থাকে, তবে তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার লম্বা লাইন কেন এবং কেনই বা জ্বালানির দাম বারবার বাড়াতে হচ্ছে। সরকারি সিদ্ধান্তের ফলে অফিস কর্মসূচির সময় পরিবর্তন এবং সন্ধ্যা সাতটার মধ্যে মার্কেট বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

বক্তব্যে রুমিন ফারহানা উল্লেখ করেন, তেলের দাম বৃদ্ধির আগে সাধারণ মানুষ ও চালকদের মাঝরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ভ্রূক্ষেপ নেই। তিনি মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, সংসদে দাঁড়িয়ে জ্বালানির কোনো ঘাটতি নেই বলা হলেও বাস্তবে মানুষ তেল পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে দেশে প্রকৃতপক্ষে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত আছে এবং পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পাচ্ছে না, তা পরিষ্কার করার জন্য তিনি স্পিকারের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান।

রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সংসদ সদস্যদের একাংশ হইচই ও হাত নেড়ে প্রতিবাদ জানালে সংসদে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারি দলের সদস্যদের এহেন আচরণের নিন্দা জানান এবং মন্তব্য করেন যে, একজন স্বতন্ত্র সদস্যের বক্তব্য চলাকালীন ট্রেজারি বেঞ্চের সদস্যদের এমন অঙ্গভঙ্গি তার বিবেকে আঘাত লেগেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট না থাকলে পাম্পে কেন দীর্ঘ লাইন: সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি প্রশ্ন তোলেন, যদি দেশে জ্বালানির কোনো সংকটই না থাকে, তবে তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার লম্বা লাইন কেন এবং কেনই বা জ্বালানির দাম বারবার বাড়াতে হচ্ছে। সরকারি সিদ্ধান্তের ফলে অফিস কর্মসূচির সময় পরিবর্তন এবং সন্ধ্যা সাতটার মধ্যে মার্কেট বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

বক্তব্যে রুমিন ফারহানা উল্লেখ করেন, তেলের দাম বৃদ্ধির আগে সাধারণ মানুষ ও চালকদের মাঝরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ভ্রূক্ষেপ নেই। তিনি মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, সংসদে দাঁড়িয়ে জ্বালানির কোনো ঘাটতি নেই বলা হলেও বাস্তবে মানুষ তেল পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে দেশে প্রকৃতপক্ষে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত আছে এবং পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পাচ্ছে না, তা পরিষ্কার করার জন্য তিনি স্পিকারের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান।

রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সংসদ সদস্যদের একাংশ হইচই ও হাত নেড়ে প্রতিবাদ জানালে সংসদে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারি দলের সদস্যদের এহেন আচরণের নিন্দা জানান এবং মন্তব্য করেন যে, একজন স্বতন্ত্র সদস্যের বক্তব্য চলাকালীন ট্রেজারি বেঞ্চের সদস্যদের এমন অঙ্গভঙ্গি তার বিবেকে আঘাত লেগেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ