নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে ডিবি পরিচয়ে এক ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টায় কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন অপহরণকারীদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে চার পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুদিন আগে সুমন মিয়ার দোকান থেকে শামীম ওরফে জুয়েল নামের এক ব্যক্তি দুই হাজার টাকা ফেক্সিলোড করে টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে আটকে রাখা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে রোববার রাতে দুটি মোটরসাইকেলে ৪-৫ জন যুবক সুমনের দোকানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা তাদের চারদিক থেকে ঘিরে ধরলে তারা পিস্তল উঁচিয়ে গুলি করতে শুরু করে। এতে চারজন গুলিবিদ্ধ ও আহত হন।
গুলি বর্ষণের পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ধাওয়া করলে অন্যরা পিস্তলসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। গণধোলাইয়ের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তি অসুস্থ থাকায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অস্ত্রধারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তি বারবার নাম পরিবর্তন করছে। কখনও সে নিজেকে শামীম আবার কখনও জুয়েল বলে পরিচয় দিচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন