ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পাকিস্তানের ইসলামাবাদে কমপক্ষে দুইটি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। রোববার রাতে বিমান দুটি পাকিস্তানের মাটিতে পৌঁছায়, যাতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে পাকিস্তানের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফার এই সম্ভাব্য আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিনিধিরা সেখানে পৌঁছে একটি পাঁচতারকা হোটেলে অবস্থান নিয়েছেন।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার ১১১ বিমানগুলো প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নূর খান এয়ারবেসে অবতরণ করে। ১৯ এপ্রিল তিনটি ভিন্ন সময়ে তিনটি বিমান পৌঁছায় এবং আরও একটি বিমান পথে রয়েছে বলে জানা গেছে। এই তোড়জোড়কে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মার্কিন প্রতিনিধিদলের আগমনের পরপরই পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করেছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ১১ ও ১২ এপ্রিল প্রথম দফার বৈঠক যে পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, সেই হোটেলের সব সংযোগ সড়ক বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকটিও একই স্থানে অনুষ্ঠিত হবে। বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং দুই দেশের উচ্চপর্যায়ের এই কূটনৈতিক তৎপরতা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন