ঢাকা নিউজ

ভারতে সাধু সেজে বসবাসকারী বাংলাদেশি ব্লগার সানিউর রহমান গ্রেফতার

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশে বাংলাদেশি নাগরিক সানিউর রহমানকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তিনি ‘সত্যনিষ্ঠা আর্য’ নাম ধারণ করে এবং সাধুর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র আওতায় লক্ষ্মণ ঝুলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তদন্তে জানা গেছে, গ্রেফতার সানিউর রহমানের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। তিনি ২০১৬ সালে নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরিচয় গোপন রাখতে তিনি নাম পরিবর্তন করেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করে ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় ধর্মীয় বক্তৃতার মাধ্যমে তিনি ভক্তদের প্রভাবিত করতেন বলে জানা গেছে।

সম্প্রতি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে পুলিশি তল্লাশির সময় তাকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম এবং অন্য কোনো গোপন যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সানিউর রহমান ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় ব্লগার ছিলেন। ২০১৬ সালে ভারতে পাড়ি জমানোর পর তিনি উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ গ্রহণ করেন। গত বছর বড়দিনের সময় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বর্তমানে পুলিশ তার দীর্ঘদিনের কর্মকাণ্ড ও যোগাযোগের বিস্তার নিয়ে অধিকতর তদন্ত চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভারতে সাধু সেজে বসবাসকারী বাংলাদেশি ব্লগার সানিউর রহমান গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশে বাংলাদেশি নাগরিক সানিউর রহমানকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তিনি ‘সত্যনিষ্ঠা আর্য’ নাম ধারণ করে এবং সাধুর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র আওতায় লক্ষ্মণ ঝুলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তদন্তে জানা গেছে, গ্রেফতার সানিউর রহমানের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। তিনি ২০১৬ সালে নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরিচয় গোপন রাখতে তিনি নাম পরিবর্তন করেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করে ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় ধর্মীয় বক্তৃতার মাধ্যমে তিনি ভক্তদের প্রভাবিত করতেন বলে জানা গেছে।

সম্প্রতি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে পুলিশি তল্লাশির সময় তাকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম এবং অন্য কোনো গোপন যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সানিউর রহমান ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় ব্লগার ছিলেন। ২০১৬ সালে ভারতে পাড়ি জমানোর পর তিনি উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ গ্রহণ করেন। গত বছর বড়দিনের সময় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বর্তমানে পুলিশ তার দীর্ঘদিনের কর্মকাণ্ড ও যোগাযোগের বিস্তার নিয়ে অধিকতর তদন্ত চালাচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ