ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আজ সোমবার সকালে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা মোসাদের কাছ থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়া তারা বিভিন্ন সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেই ভিডিও মোসাদের কাছে পাঠানোর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। তেহরানের দুটি সরকারি অফিস ও সামরিক কেন্দ্রে নতুন করে হামলার পরিকল্পনাকালে তাদের নেটওয়ার্কটি শনাক্ত করা হয়।
অন্যদিকে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ইরান ভূপাতিত করার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে তার সহযোগীদের ওপর চিৎকার করে রাগ ঝাড়েন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারে যখন মার্কিন স্পেশাল ইউনিট বিশাল অভিযান শুরু করে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে 'সিচুয়েশন রুম' থেকে দূরে রাখা হয়েছিল। সূত্রের দাবি, ট্রাম্পের অতিরিক্ত অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাতে পারে—এমন আশঙ্কায় সামরিক কর্মকর্তারা তাকে অভিযানের মূল কেন্দ্র থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী সফলভাবে তাদের পাইলট ও ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন