ঢাকা নিউজ

এমপি ফজলুর রহমান সাঈদকে 'আওয়ামী লীগের প্রেতাত্মা ও দালাল' বললেন যুবদল নেতা

জয়পুরহাট-১ আসনের এমপি, মোঃ ফজলুর রহমান সাঈদ ছবি: সংগ্রহীত

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা যুবদলের এক শীর্ষ নেতার মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল ইসলাম আদনান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এমপিকে লক্ষ্য করে এই মন্তব্য করেন।

জানা গেছে, ‘জয়পুরহাট এক আসনের খবর’ নামক একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্যের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে যুবদল নেতা আদনান এমপিকে ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে উল্লেখ করেন। শুধু শেয়ার করাই নয়, মূল পোস্টের কমেন্ট বক্সেও তিনি সংসদ সদস্যকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে মন্তব্য করেন।

যুবদল নেতার এমন আক্রমণাত্মক পোস্ট ও কমেন্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে করা এমন মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংসদ সদস্য কিংবা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পাল্টা বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক শিষ্টাচার ও পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এমপি ফজলুর রহমান সাঈদকে 'আওয়ামী লীগের প্রেতাত্মা ও দালাল' বললেন যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা যুবদলের এক শীর্ষ নেতার মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল ইসলাম আদনান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এমপিকে লক্ষ্য করে এই মন্তব্য করেন।

জানা গেছে, ‘জয়পুরহাট এক আসনের খবর’ নামক একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্যের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে যুবদল নেতা আদনান এমপিকে ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে উল্লেখ করেন। শুধু শেয়ার করাই নয়, মূল পোস্টের কমেন্ট বক্সেও তিনি সংসদ সদস্যকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে মন্তব্য করেন।

যুবদল নেতার এমন আক্রমণাত্মক পোস্ট ও কমেন্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে করা এমন মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংসদ সদস্য কিংবা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পাল্টা বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক শিষ্টাচার ও পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ