জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেট এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ানও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। এছাড়া সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করে দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন