ঢাকা নিউজ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে অপপ্রচার; রমনা থানায় জিডি

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ও ভুয়া ‘ফটোকার্ড’ ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রোববার (১৯ এপ্রিল) বিকেলে এই জিডিটি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিমন্ত্রী গত রাতে বিভিন্ন পাম্প পরিদর্শন করেছেন এবং কোনো জ্বালানি সংকট খুঁজে পাননি। তবে জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও দেননি। প্রকৃতপক্ষে, তিনি গত বিকেলে চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় প্রতিমন্ত্রী যখন নিরলস কাজ করে যাচ্ছেন, তখন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং সরকারের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। জিডিতে এই অপপ্রচারের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

দেশের জ্বালানি খাতের স্পর্শকাতর সময়ে এমন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে অপপ্রচার; রমনা থানায় জিডি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ও ভুয়া ‘ফটোকার্ড’ ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রোববার (১৯ এপ্রিল) বিকেলে এই জিডিটি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিমন্ত্রী গত রাতে বিভিন্ন পাম্প পরিদর্শন করেছেন এবং কোনো জ্বালানি সংকট খুঁজে পাননি। তবে জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও দেননি। প্রকৃতপক্ষে, তিনি গত বিকেলে চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় প্রতিমন্ত্রী যখন নিরলস কাজ করে যাচ্ছেন, তখন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং সরকারের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। জিডিতে এই অপপ্রচারের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

দেশের জ্বালানি খাতের স্পর্শকাতর সময়ে এমন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ