ঢাকা নিউজ

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার রক্ষায় ১৮ দফা সুপারিশ ও বৈশ্বিক ঐক্যের আহ্বান

ছবি : সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। ১৮–১৯ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে ‘একটি সুসংহত সমাজ গঠন, আধুনিক চ্যালেঞ্জে পরিবারকে রক্ষা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, আইনবিদ ও গবেষকরা অংশ নেন। ড. আহমদ আত-তায়্যেব-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে পরিবারকে সমাজের মূলভিত্তি হিসেবে উল্লেখ করে এর সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মিশরের ধর্মমন্ত্রী ড. ওসামা আল-আজহারি পরিবারকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরিবার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রথাগত পারিবারিক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সুযোগ ও বৃত্তি বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত করে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে মোট ছয়টি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ডিজিটাল প্রভাব ও আধুনিক প্রযুক্তির কারণে সৃষ্ট পারিবারিক সংকট মোকাবিলায় নানা দিকনির্দেশনা দেওয়া হয়। সমাপনী অধিবেশনে ১৮ দফা সুপারিশ উপস্থাপন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. মাহমুদ সাদিক। সুপারিশগুলোতে পারিবারিক আইন সংস্কার, বিয়ের পূর্ব প্রশিক্ষণ, শিক্ষা ব্যবস্থায় পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তি এবং ডিজিটাল নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। একাডেমিক ও আইনগত সমন্বয় বৃদ্ধিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও মিশরের আইন সংস্থার মধ্যে একটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার রক্ষায় ১৮ দফা সুপারিশ ও বৈশ্বিক ঐক্যের আহ্বান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। ১৮–১৯ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে ‘একটি সুসংহত সমাজ গঠন, আধুনিক চ্যালেঞ্জে পরিবারকে রক্ষা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, আইনবিদ ও গবেষকরা অংশ নেন। ড. আহমদ আত-তায়্যেব-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে পরিবারকে সমাজের মূলভিত্তি হিসেবে উল্লেখ করে এর সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মিশরের ধর্মমন্ত্রী ড. ওসামা আল-আজহারি পরিবারকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরিবার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রথাগত পারিবারিক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সুযোগ ও বৃত্তি বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত করে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে মোট ছয়টি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ডিজিটাল প্রভাব ও আধুনিক প্রযুক্তির কারণে সৃষ্ট পারিবারিক সংকট মোকাবিলায় নানা দিকনির্দেশনা দেওয়া হয়। সমাপনী অধিবেশনে ১৮ দফা সুপারিশ উপস্থাপন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. মাহমুদ সাদিক। সুপারিশগুলোতে পারিবারিক আইন সংস্কার, বিয়ের পূর্ব প্রশিক্ষণ, শিক্ষা ব্যবস্থায় পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তি এবং ডিজিটাল নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। একাডেমিক ও আইনগত সমন্বয় বৃদ্ধিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও মিশরের আইন সংস্থার মধ্যে একটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ