ঢাকা নিউজ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি: অটোরিকশাচালক বাবুল গ্রেফতার ও কারাগারে

ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুরুজ্জামান বাবুল নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বাঁশপাড়া বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবুল মটুয়া গ্রামের মমিন হাজি বাড়ির মৃত জামশেদ আলির ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার বিকেলে ওই শিশুটি এক প্রতিবেশীর সঙ্গে পূর্ব বাঁশপাড়া এলাকায় যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে সে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। চালক বাবুল বটতলী কালভার্ট পর্যন্ত গিয়ে অটোরিকশা থামিয়ে দেয় এবং শিশুটিকে একা পেয়ে নিজের পাশে বসার প্রস্তাব দেয়। শিশুটি রাজি না হওয়ায় চালক তার গায়ে হাত দেয় এবং অশ্লীল কথা বলে হয়রানি করে।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, একপর্যায়ে তার মেয়ে কান্নাকাটি শুরু করলে বাবুল তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চালককে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অটোরিকশা থেকে ফেলে দেওয়ায় শিশুটির বাম হাত রক্তাক্ত হয়, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাসুদ আলম পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামী পুলিশের কাছে যৌন হয়রানির কথা স্বীকার করেছে। সোমবার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি: অটোরিকশাচালক বাবুল গ্রেফতার ও কারাগারে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুরুজ্জামান বাবুল নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বাঁশপাড়া বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবুল মটুয়া গ্রামের মমিন হাজি বাড়ির মৃত জামশেদ আলির ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার বিকেলে ওই শিশুটি এক প্রতিবেশীর সঙ্গে পূর্ব বাঁশপাড়া এলাকায় যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে সে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। চালক বাবুল বটতলী কালভার্ট পর্যন্ত গিয়ে অটোরিকশা থামিয়ে দেয় এবং শিশুটিকে একা পেয়ে নিজের পাশে বসার প্রস্তাব দেয়। শিশুটি রাজি না হওয়ায় চালক তার গায়ে হাত দেয় এবং অশ্লীল কথা বলে হয়রানি করে।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, একপর্যায়ে তার মেয়ে কান্নাকাটি শুরু করলে বাবুল তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চালককে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অটোরিকশা থেকে ফেলে দেওয়ায় শিশুটির বাম হাত রক্তাক্ত হয়, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাসুদ আলম পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামী পুলিশের কাছে যৌন হয়রানির কথা স্বীকার করেছে। সোমবার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ