ঢাকা নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনা

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাত সত্ত্বেও পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাতে পারেন। এর আগে গত ১১ এপ্রিল একই স্থানে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও তা সফল হয়নি।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এই দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও থাকতে পারেন বলে সূত্র জানিয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন থেকে দুটি অগ্রিম বিমান নিরাপত্তা কর্মী নিয়ে ইসলামাবাদে অবতরণ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন দূতাবাস পরিদর্শন করেছেন।

গুরুত্বপূর্ণ এই আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদের সেরেনা হোটেল ও আশপাশের এলাকায় সাধারণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তবে মার্কিন প্রতিনিধিদলের সফরের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে আলোচনার খবর নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনায় বসার বিষয়ে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের আচরণ ও বক্তব্যের মধ্যে মিল নেই এবং সম্প্রতি হরমুজ প্রণালিতে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলাকে তিনি যুদ্ধবিরতির লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন। ইরান তার জাতীয় স্বার্থ বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ