ঢাকা নিউজ

উদ্বোধনের একদিন আগে রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের ঠিক একদিন আগে একটি নবনির্মিত তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাজ্যের বালোত্রা জেলার পাচপাদ্রায় অবস্থিত শোধনাগারটির ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) অংশে এই আগুন লাগে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের এই যৌথ উদ্যোগে নির্মিত প্রকল্পটিতে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে শোধনাগারের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মূল্যায়ন ও আগুনের উৎস অনুসন্ধানে কারিগরি ও নিরাপত্তা দল কাজ করছে।

ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে ২০১৩ সালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই শোধনাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশোধিত বাজেটে এর নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ৪৩ হাজার ১২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগারটি থেকে জ্বালানির পাশাপাশি প্লাস্টিক, গাড়ি ও চিকিৎসা সরঞ্জামের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের কথা ছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উদ্বোধনের একদিন আগে রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের ঠিক একদিন আগে একটি নবনির্মিত তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাজ্যের বালোত্রা জেলার পাচপাদ্রায় অবস্থিত শোধনাগারটির ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) অংশে এই আগুন লাগে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের এই যৌথ উদ্যোগে নির্মিত প্রকল্পটিতে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে শোধনাগারের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মূল্যায়ন ও আগুনের উৎস অনুসন্ধানে কারিগরি ও নিরাপত্তা দল কাজ করছে।

ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে ২০১৩ সালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই শোধনাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশোধিত বাজেটে এর নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ৪৩ হাজার ১২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগারটি থেকে জ্বালানির পাশাপাশি প্লাস্টিক, গাড়ি ও চিকিৎসা সরঞ্জামের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের কথা ছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ