ঢাকা নিউজ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও ইউএনওর আশ্বাস

ছবি : সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৩৬ জন পরীক্ষার্থী। সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পলাশবাড়ী গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসব পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন, যার ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও প্রধান শিক্ষক প্রবেশপত্র সরবরাহ করেননি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা যথাসময়ে বোর্ডে জমা না দেওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা এই ঘটনার জন্য প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও শিক্ষার্থীদের রাতেই প্রবেশপত্র সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দিলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গেলে অবরোধ প্রত্যাহার করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে অবশ্যই জবাবদিহি করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও ইউএনওর আশ্বাস

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৩৬ জন পরীক্ষার্থী। সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পলাশবাড়ী গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসব পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন, যার ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও প্রধান শিক্ষক প্রবেশপত্র সরবরাহ করেননি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা যথাসময়ে বোর্ডে জমা না দেওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা এই ঘটনার জন্য প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও শিক্ষার্থীদের রাতেই প্রবেশপত্র সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দিলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গেলে অবরোধ প্রত্যাহার করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে অবশ্যই জবাবদিহি করতে হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ