ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তিনি হাঙ্গেরির ভূখণ্ডে প্রবেশ করলে আইন অনুযায়ী তাকে হেফাজতে নিতে হবে। মাগিয়ারের এই অবস্থান হাঙ্গেরির পূর্ববর্তী পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি আইসিসির আইনি জটিলতা এড়াতে তিনি হাঙ্গেরিকে এই আন্তর্জাতিক আদালত থেকে বের করে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছিলেন, যাতে ২০২৫ সালে নেতানিয়াহু নির্বিঘ্নে বুদাপেস্ট সফর করতে পারেন। তবে নতুন প্রধানমন্ত্রী মাগিয়ার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি হাঙ্গেরিকে পুনরায় আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যবস্থার সঙ্গে পূর্ণাঙ্গভাবে যুক্ত করতে চান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে। হাঙ্গেরির নতুন নেতৃত্বের এই কঠোর অবস্থান ইউরোপীয় রাজনীতিতে নেতানিয়াহুর কূটনৈতিক চলাচলের পথ আরও সংকুচিত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন