ঢাকা নিউজ

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে ‘আত্মসমর্পণের টেবিল’ বলে ইরানের তীব্র হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন যে, হুমকির ছায়ায় থেকে কোনো আলোচনা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করে, তবে এবার যুদ্ধক্ষেত্রে ইরান ‘নতুন কার্ড’ বা চমক প্রদর্শন করবে এবং গত দুই সপ্তাহ তারা চুপচাপ বসে থাকেনি।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতি চলাকালীন পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ ২১ ঘণ্টা শান্তিচুক্তির জন্য বৈঠক করলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এই সংলাপ ব্যর্থ হওয়ার পরপরই হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারির জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে যুদ্ধবিরতির মেয়াদ শেষে ২২ এপ্রিল সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় অভিযান শুরু হবে। বর্তমানে দুই দেশের মধ্যে বিরাজমান এই চরম উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে ‘আত্মসমর্পণের টেবিল’ বলে ইরানের তীব্র হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন যে, হুমকির ছায়ায় থেকে কোনো আলোচনা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করে, তবে এবার যুদ্ধক্ষেত্রে ইরান ‘নতুন কার্ড’ বা চমক প্রদর্শন করবে এবং গত দুই সপ্তাহ তারা চুপচাপ বসে থাকেনি।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতি চলাকালীন পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ ২১ ঘণ্টা শান্তিচুক্তির জন্য বৈঠক করলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এই সংলাপ ব্যর্থ হওয়ার পরপরই হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারির জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে যুদ্ধবিরতির মেয়াদ শেষে ২২ এপ্রিল সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় অভিযান শুরু হবে। বর্তমানে দুই দেশের মধ্যে বিরাজমান এই চরম উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ