জার্মানির মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই বিশেষ সম্মাননা ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় নির্মাতা আদনান আল রাজীব ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আন্তর্জাতিক অর্জনকে তার কাজের নেপথ্যের কারিগর এবং দেশের প্রতি উৎসর্গ করেন।
সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনগাথা সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে চলচ্চিত্রটিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলীর গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের জায়গা করে নেওয়ার লড়াই এবং ব্যক্তিস্বাধীনতার গল্প ফুটে উঠেছে এই চলচ্চিত্রে।
ইউরোপের এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি বড় মাইলফলক। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। প্রথা ভাঙার এই অনন্য আখ্যানটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সিনেমার ভাবমূর্তি আরও উজ্জ্বল করল।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন