প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ এবং দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফসহ শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকরা। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সংবাদপত্র শিল্পের আর্থিক সংকট নিরসনে সরকারের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গণমাধ্যম প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের উন্নয়নে সংবাদপত্রের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বৈঠকে আশ্বস্ত করা হয়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন