ঢাকা নিউজ

ছয় শর্তে সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার প্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে শিক্ষার্থীদের জন্য মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।

সংসদ অধিবেশন পরিদর্শনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ছয়টি সুনির্দিষ্ট শর্তারোপ করা হয়েছে। প্রথম শর্ত অনুযায়ী, জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুসরণ করে প্রতিষ্ঠানের প্যাডে আবেদনপত্র ও তালিকা অন্তত সাত কার্যদিবস আগে সংসদ সচিবালয়ে জমা দিতে হবে। আবেদনে প্রতিষ্ঠানের ফোকাল পয়েন্ট কর্মকর্তার বিস্তারিত তথ্যের পাশাপাশি শিক্ষার্থীদের পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।

নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রবেশপথে প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। পরিদর্শনকালে ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাগ, কোনো প্রকার ধারালো বস্তু বা খাবার সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পোশাকের ক্ষেত্রে শিক্ষার্থীদের মার্জিত ও শালীন পোশাক অথবা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করতে হবে এবং অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। এছাড়া সংসদ ভবনের ভেতরে কোনো প্রকার শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা যাবে না এবং দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ছয় শর্তে সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ