ঢাকা নিউজ

অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা

ছবি : সংগৃহীত

ভালোবাসার মানুষের কাছে অবহেলিত হওয়ার ক্ষোভ থেকে ভারতের বেঙ্গালুরুতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রেরণা নামের এক তরুণী তার প্রেমিক কিরণকে নিজ বাড়িতে ডেকে এনে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছেন। শুধু তাই নয়, হত্যার সেই রোমহর্ষক দৃশ্য অভিযুক্ত তরুণী নিজের মোবাইল ফোনে ধারণও করেছেন।

পুলিশ জানায়, কিরণ ও প্রেরণা উভয়েই একটি টেলিকম দোকানে কাজ করতেন এবং গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণার মনে হচ্ছিল যে কিরণ তাকে অবহেলা করছেন এবং তাকে বিয়ে করবেন না। এই ধারণা থেকেই তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। মঙ্গলবার বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে তিনি কিরণকে আমন্ত্রণ জানান এবং 'বিদেশের জনপ্রিয় স্টাইলে' নতুনভাবে প্রেম নিবেদনের কথা বলে তার চোখ বেঁধে ফেলেন এবং একটি চেয়ারে আটকে রাখেন।

ডিএল নাগেশ (ডেপুটি পুলিশ কমিশনার) জানান, কিরণকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রেখে প্রেরণা তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেরণা স্বীকার করেছেন যে, অবহেলার প্রতিশোধ নিতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। পুলিশ অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এনডিটিভি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ভালোবাসার মানুষের কাছে অবহেলিত হওয়ার ক্ষোভ থেকে ভারতের বেঙ্গালুরুতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রেরণা নামের এক তরুণী তার প্রেমিক কিরণকে নিজ বাড়িতে ডেকে এনে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছেন। শুধু তাই নয়, হত্যার সেই রোমহর্ষক দৃশ্য অভিযুক্ত তরুণী নিজের মোবাইল ফোনে ধারণও করেছেন।

পুলিশ জানায়, কিরণ ও প্রেরণা উভয়েই একটি টেলিকম দোকানে কাজ করতেন এবং গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণার মনে হচ্ছিল যে কিরণ তাকে অবহেলা করছেন এবং তাকে বিয়ে করবেন না। এই ধারণা থেকেই তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। মঙ্গলবার বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে তিনি কিরণকে আমন্ত্রণ জানান এবং 'বিদেশের জনপ্রিয় স্টাইলে' নতুনভাবে প্রেম নিবেদনের কথা বলে তার চোখ বেঁধে ফেলেন এবং একটি চেয়ারে আটকে রাখেন।

ডিএল নাগেশ (ডেপুটি পুলিশ কমিশনার) জানান, কিরণকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রেখে প্রেরণা তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেরণা স্বীকার করেছেন যে, অবহেলার প্রতিশোধ নিতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। পুলিশ অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এনডিটিভি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ