ঢাকা নিউজ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে পণ্যবাহী ট্রলারডুবি, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

ছবি : সংগৃহীত

ভোলা জেলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রী ও মালামাল বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় তজুমুদ্দিন ঘাট থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিমজ্জিত হয়। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা যাত্রী ও মাঝিরা অক্ষত অবস্থায় তীরে উঠতে সক্ষম হলেও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ পণ্য নদীতে তলিয়ে গেছে।

ট্রলারের মাঝি হিরন জানিয়েছেন, ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নিয়ে তজুমুদ্দিন থেকে হাজিরহাটের দিকে রওনা হওয়ার পর ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে পুনরায় ঘাটের কাছে আনার চেষ্টা করলে প্রবল স্রোতে সেটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল ও ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারসহ কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। মনপুরার হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁদের কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানোর কথা নিশ্চিত করেছেন। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছাও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তজুমুদ্দিনের মেঘনায় এই ট্রলারডুবির ফলে মনপুরার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে পণ্যবাহী ট্রলারডুবি, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ভোলা জেলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রী ও মালামাল বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় তজুমুদ্দিন ঘাট থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিমজ্জিত হয়। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা যাত্রী ও মাঝিরা অক্ষত অবস্থায় তীরে উঠতে সক্ষম হলেও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ পণ্য নদীতে তলিয়ে গেছে।

ট্রলারের মাঝি হিরন জানিয়েছেন, ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নিয়ে তজুমুদ্দিন থেকে হাজিরহাটের দিকে রওনা হওয়ার পর ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে পুনরায় ঘাটের কাছে আনার চেষ্টা করলে প্রবল স্রোতে সেটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল ও ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারসহ কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। মনপুরার হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁদের কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানোর কথা নিশ্চিত করেছেন। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছাও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তজুমুদ্দিনের মেঘনায় এই ট্রলারডুবির ফলে মনপুরার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ