ঢাকা নিউজ

উল্টো পথে আসা পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ আহত ৭

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর উপজেলার দয়াল বাজার এলাকায় উল্টো পথে আসা একটি কলাবোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ সাতজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অটোরিকশা চালক ফকির চাঁন এবং যাত্রী আব্দুর রাজ্জাক, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন ও নিরব হাওলাদারের নাম জানা গেছে।

দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, অটোরিকশাটি দয়াল বাজার থেকে যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল, এমন সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক পিকআপটি ভুল পথে এসে অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পিকআপের চালককে ইতোমধ্যে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উল্টো পথে আসা পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ আহত ৭

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সদর উপজেলার দয়াল বাজার এলাকায় উল্টো পথে আসা একটি কলাবোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ সাতজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অটোরিকশা চালক ফকির চাঁন এবং যাত্রী আব্দুর রাজ্জাক, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন ও নিরব হাওলাদারের নাম জানা গেছে।

দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, অটোরিকশাটি দয়াল বাজার থেকে যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল, এমন সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক পিকআপটি ভুল পথে এসে অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পিকআপের চালককে ইতোমধ্যে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ