ঢাকা নিউজ

২০২৫ সালে উন্নত জীবনের সন্ধানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

ছবি : সংগৃহীত

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইওএমের সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা জানান, বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার বেশি ছিল, যার মধ্যে শত শত রোহিঙ্গা ও আফগান নাগরিক রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশীদের চাপ হ্রাস পেয়েছে বলে মনে হলেও বাস্তবে তা ঘটেনি। মূলত সংঘাত, জলবায়ু পরিবর্তন, শ্রমিকের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতি পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তন করার প্রবণতা বাড়ছে।

মারিয়া মোয়িতা উল্লেখ করেন যে, গত বছর অভিবাসনপ্রত্যাশীরা প্রচলিত রুটগুলোর পরিবর্তে বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিয়েছেন। এই নতুন রুটগুলো আগের তুলনায় অনেক বেশি খণ্ডিত ও বিপজ্জনক হিসেবে পরিলক্ষিত হয়েছে।

২০২৪ সালে অনিরাপদ রুটে বিদেশ যাত্রায় ৯ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছিল, সেই তুলনায় ২০২৫ সালে নিহতের সংখ্যাটি কিছুটা কম। তবে সংস্থাটি সতর্ক করেছে যে, নিহতের সংখ্যা কম দেখার অর্থ এই নয় যে মৃত্যুর হার প্রকৃতপক্ষে কমেছে।

আইওএম জানিয়েছে, গত বছর প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ সাগরে নিখোঁজ হয়েছেন। তবে কোনো দেশের সরকার বা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ায় এই সংখ্যাটি মূল প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

২০২৫ সালে উন্নত জীবনের সন্ধানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইওএমের সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা জানান, বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার বেশি ছিল, যার মধ্যে শত শত রোহিঙ্গা ও আফগান নাগরিক রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশীদের চাপ হ্রাস পেয়েছে বলে মনে হলেও বাস্তবে তা ঘটেনি। মূলত সংঘাত, জলবায়ু পরিবর্তন, শ্রমিকের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতি পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তন করার প্রবণতা বাড়ছে।

মারিয়া মোয়িতা উল্লেখ করেন যে, গত বছর অভিবাসনপ্রত্যাশীরা প্রচলিত রুটগুলোর পরিবর্তে বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিয়েছেন। এই নতুন রুটগুলো আগের তুলনায় অনেক বেশি খণ্ডিত ও বিপজ্জনক হিসেবে পরিলক্ষিত হয়েছে।

২০২৪ সালে অনিরাপদ রুটে বিদেশ যাত্রায় ৯ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছিল, সেই তুলনায় ২০২৫ সালে নিহতের সংখ্যাটি কিছুটা কম। তবে সংস্থাটি সতর্ক করেছে যে, নিহতের সংখ্যা কম দেখার অর্থ এই নয় যে মৃত্যুর হার প্রকৃতপক্ষে কমেছে।

আইওএম জানিয়েছে, গত বছর প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ সাগরে নিখোঁজ হয়েছেন। তবে কোনো দেশের সরকার বা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ায় এই সংখ্যাটি মূল প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ