ঢাকা নিউজ

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সমাজ ও রাষ্ট্রে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে হলে বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং গণমাধ্যম ও রাজনীতিতে সামগ্রিকভাবে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, জেন্ডার সংবেদনশীলতার অভাব কেবল কোনো একক মনস্তাত্ত্বিক বিষয় নয়, বরং এটি সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ। তিনি বিশ্বাস করেন, রাজনীতি ও গণমাধ্যমের মতো দুটি শক্তিশালী মাধ্যম যদি পেশাদারিত্ব ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আসে, তবে সমাজও স্বয়ংক্রিয়ভাবে জেন্ডার সংবেদনশীল হয়ে উঠবে।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিবিদদের লক্ষ্য জনসেবা এবং গণমাধ্যমের লক্ষ্য সংবাদ পরিবেশন; কিন্তু এই উভয় ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রক্রিয়া না থাকলে জনস্বার্থ বিঘ্নিত হয়। তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, কারণ একটি শক্তিশালী গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতার সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।

সামাজিক মাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী বলেন, ইউটিউব বা সামাজিক মাধ্যমে কোনো বিমূর্ত কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতার কথা বলা অবাস্তব। বরং একটি সুনির্দিষ্ট ও অস্তিত্বসম্পন্ন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সুস্থ নীতিমালার প্রয়োজনীয়তা রয়েছে। পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সমাজ ও রাষ্ট্রে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে হলে বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং গণমাধ্যম ও রাজনীতিতে সামগ্রিকভাবে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, জেন্ডার সংবেদনশীলতার অভাব কেবল কোনো একক মনস্তাত্ত্বিক বিষয় নয়, বরং এটি সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ। তিনি বিশ্বাস করেন, রাজনীতি ও গণমাধ্যমের মতো দুটি শক্তিশালী মাধ্যম যদি পেশাদারিত্ব ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আসে, তবে সমাজও স্বয়ংক্রিয়ভাবে জেন্ডার সংবেদনশীল হয়ে উঠবে।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিবিদদের লক্ষ্য জনসেবা এবং গণমাধ্যমের লক্ষ্য সংবাদ পরিবেশন; কিন্তু এই উভয় ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রক্রিয়া না থাকলে জনস্বার্থ বিঘ্নিত হয়। তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, কারণ একটি শক্তিশালী গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতার সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।

সামাজিক মাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী বলেন, ইউটিউব বা সামাজিক মাধ্যমে কোনো বিমূর্ত কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতার কথা বলা অবাস্তব। বরং একটি সুনির্দিষ্ট ও অস্তিত্বসম্পন্ন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সুস্থ নীতিমালার প্রয়োজনীয়তা রয়েছে। পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য রাখেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ