বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে বিসিবি। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম প্রধান এই প্ল্যাটফর্মে সালাউদ্দিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ক্রিকেট বোর্ড। চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবালের সভাপতিত্বে এইচপি কার্যক্রম নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যার পরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আসন্ন মৌসুমের জন্য এইচপি ইউনিটে বড় ধরণের পরিবর্তন আনা হচ্ছে, যেখানে কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকছে না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী মে মাস থেকেই শুরু হবে এই ইউনিটের নিয়মিত অনুশীলন কার্যক্রম। সালাউদ্দিনের অধীনে এইচপি দলটিকে আগামীর সাকিব-তামিমদের মতো ক্রিকেটার তৈরিতে বড় ভূমিকা রাখতে দেখা যেতে পারে বলে বিসিবি সূত্র আশা প্রকাশ করেছে।
এইচপি দলের সামনের সূচিও বেশ ব্যস্ত। আগামী জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে এসে এইচপি দলের বিপক্ষে সিরিজ খেলবে। এরপর জুলাই মাসে তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। পরবর্তীতে ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং দুটি চার দিনের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।
বিসিবির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইমার্জিং এশিয়া কাপকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে এইচপি ইউনিট থেকেই মূল খেলোয়াড়দের বাছাই করা হবে। সালাউদ্দিনের নিয়োগ এবং এইচপি দলের এই ব্যস্ত আন্তর্জাতিক সূচি দেশের ক্রিকেটের পাইপলাইনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন