জাতীয় সংসদে গ্যাস সংকট ও এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত মূল্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার সংসদে এক বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকালে তিনি অভিযোগ করেন যে, সরকার ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে তা ২২০০ টাকার নিচে মিলছে না। একইসঙ্গে পাইপলাইনের গ্যাসের চাপ এতটাই কম যে চুলা কেবল 'মিটিমিটি' করে জ্বলে এবং দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সঠিক সুবিধা পাচ্ছে না। সরাইলসহ নিজ নির্বাচনী এলাকার দুর্ভোগ তুলে ধরে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের দেখা পাওয়া যায় না, মাঝেমধ্যে মাত্র এক ঘণ্টার জন্য গ্যাস এলেও তা রাত পর্যন্ত আর থাকে না। শীতকালে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে এবং গ্রামে দীর্ঘ সময় লোডশেডিং চলায় রান্নার কাজে বিকল্প কোনো জ্বালানি ব্যবহারের সুযোগও থাকছে না।
২০১৬ সাল থেকে আবাসিক সংযোগ বন্ধ থাকলেও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন রুমিন ফারহানা। তাঁর মতে, এসব অবৈধ সংযোগের কারণে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈধ গ্রাহকরা গ্যাসের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে স্থানীয় মানুষের চাহিদা পূরণ করবে, তারপর তা দেশের অন্য এলাকায় সরবরাহ করা উচিত।
জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় বর্তমানে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় নতুন কোনো গ্যাস অনুসন্ধান না করায় এবং জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলায় এই সংকট সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার বাপেক্সকে শক্তিশালী করে নতুন অনুসন্ধান শুরু করেছে এবং পরিত্যক্ত ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে।
রুমিন ফারহানার তোলা আশুগঞ্জ সার কারখানা বন্ধের প্রসঙ্গের জবাবে মন্ত্রী একটি ইতিবাচক ঘোষণা দেন। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও দেশের কৃষিখাতের স্বার্থ বিবেচনা করে আগামী ১ মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রীর এই আশ্বাসের পর সংসদ সদস্য তাঁর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন