ঢাকা নিউজ

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

একই সাথে কমেছে রুপার দামও। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

একই সাথে কমেছে রুপার দামও। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ