ঢাকা নিউজ

চুয়াডাঙ্গায় প্রথমবার হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৫ জন

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়ে। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হলেও পরদিন সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শিশুটির নমুনা ঢাকায় পাঠানোর পর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল।

বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম মৃত্যুর এই ঘটনায় জেলাজুড়ে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় প্রথমবার হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৫ জন

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়ে। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হলেও পরদিন সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শিশুটির নমুনা ঢাকায় পাঠানোর পর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল।

বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম মৃত্যুর এই ঘটনায় জেলাজুড়ে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ