ঢাকা নিউজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, সেনা কর্মকর্তা রিমান্ডে

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মুজাহিদ মিল্লাদ (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল আগামী মঙ্গলবার পর্যন্ত এই রিমান্ড মঞ্জুর করেন। নিহত মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে এবং তিনি সস্ত্রীক মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে 'মাজু' মহাসড়ক ধরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা ভুল লেনে গাড়ি চালিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান এবং তার স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষে ওই কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। এই ঘটনায় কুয়ালালামপুর পুলিশ সড়ক পরিবহণ আইনে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করার পর ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, সেনা কর্মকর্তা রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মুজাহিদ মিল্লাদ (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল আগামী মঙ্গলবার পর্যন্ত এই রিমান্ড মঞ্জুর করেন। নিহত মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে এবং তিনি সস্ত্রীক মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে 'মাজু' মহাসড়ক ধরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা ভুল লেনে গাড়ি চালিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান এবং তার স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষে ওই কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। এই ঘটনায় কুয়ালালামপুর পুলিশ সড়ক পরিবহণ আইনে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করার পর ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ