রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন যে, বাস ভাড়া, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো থেকে জনগণের দৃষ্টি সরাতেই একটি ‘ভুয়া স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে।
সালাউদ্দিন আম্মার তার পোস্টে উল্লেখ করেন, এটি শাসকদের একটি পুরনো কৌশল। যারা জাতীয় অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাদের এই ফেক ইস্যুর পেছনে ব্যস্ত রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্রমবর্ধমান সংকটের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। বর্তমান সরকারকেও তিনি গতানুগতিক কৌশলের বাইরে নতুন কোনো পরিবর্তন আনতে না পারার জন্য দায়ী করেন।
দলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই ছাত্র নেতা। তিনি জানান, নতুন পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃণমূলের কর্মীদের উসকে দেওয়া হচ্ছে এবং পদ পাওয়ার আশায় বিভিন্ন সংগঠন উন্মাদের মতো আচরণ করছে। তার মতে, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সবার জন্য বড় সমস্যা হলেও নিজ দল ক্ষমতায় থাকায় অনেকে মুখ খুলছেন না, বরং প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
সালাউদ্দিন আম্মার আরও দাবি করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সবচেয়ে বেশি ইন্ধন যোগাচ্ছে। সবশেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ‘জুম্মা মোবারক’ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন